Thursday, 3 September 2026
শিরোনাম
আইন-আদালত এক্সক্লসিভ

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের তারিখ ঘোষণা

admin • 11 Feb 2024, 10:38 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের তারিখ ঘোষণা
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৪-২০২৫ সেশনের কার্যকরী কমিটির নির্বাচন আগামী ৬ ও ৭ মার্চ অনুষ্ঠিত হবে। রোববার (১১ ফেব্রুয়ারি) এ বিষয়ে একটি নোটিশ জারি করা হয়। মোট ১৪টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।   নির্বাচনী তফসিল অনুযায়ী ১২ ফেব্রুয়ারি থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত সকাল ১০টা থেকে বিকাল ৫টার মধ্যে মনোনয়নপত্র জমা দেয়া যাবে। ২২ ফেব্রুয়ারি বিকাল সাড়ে ৫টায় মনোনয়নপত্র বাছাই এবং ২৫ ফেব্রুয়ারি বিকাল ৫টার মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ঘোষণা করা হয়।   কাযর্করী কমিটির সভাপতি পদে ১টি, সহ-সভাপতি পদে ২টি, সম্পাদক পদে ১টি, কোষাধ্যক্ষ পদে ১টি, সহ-সম্পাদক পদে ২টি এবং কার্যকরী কমিটির সদস্য পদে ৭টি পদসহ মোট ১৪টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।