Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

সুপারির বস্তায় জি-থ্রি রাইফেল, সাঁড়াশি অভিযানে আটক যুবক

admin • 01 Jul 2024, 07:13 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
সুপারির বস্তায় জি-থ্রি রাইফেল, সাঁড়াশি অভিযানে আটক যুবক

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে একটি বিদেশি জি-থ্রি রাইফেল, দুটি ম্যাগজিন ও ৫০ রাউন্ড তাজা গুলিসহ মো. হেলাল উদ্দিন নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

 

হেলাল উদ্দিন কক্সবাজার রামু পূর্ব জুমছড়ি (গর্জনিয়া) এলাকার মনির আহম্মদের ছেলে। অপর পলাতক আসামি মুহাম্মদ জুয়েল রানা কক্সবাজার মহেশখালী ধলঘাটা পন্ডিতের ডেইল এলাকার লুকমান হাকিমের ছেলে।

 

সোমবার বিকেলে টেকনাফ মডেল থানা হল রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান টেকনাফ মডেল থানার ওসি মুহাম্মদ ওসমান গনি। এ সময় উপস্থিত ছিলেন টেকনাফ থানার ওসি (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন।

 

সংবাদ সম্মেলনে ওসি মুহাম্মদ ওসমান গনি বলেন, সোমবার সকালে অস্ত্র-গুলি উদ্ধারে সাঁড়াশি অভিযান চালানো হয়। এ সময় টেকনাফ পৌরসভাস্থ ঝর্ণা চত্বর সংলগ্ন আল করম মসজিদের সামনে থেকে এক যুবককে সুপারি বস্তাসহ আটক করা হয়। তার অপর এক সহযোগী কৌশলে পালিয়ে যায়।

 

পরে তার হেফাজতে থাকা সুপারির বস্তা তল্লাশি করে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় সিলিং যুক্ত প্লাস্টিকের বাটসহ একটি বিদেশি জি-থ্রি রাইফেল, দুইটি ম্যাগাজিন ও ৫০ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

 

জিজ্ঞাসাবাদে তিনি উদ্ধারকৃত রাইফেল,গুলির বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেন নি। আটক ও পলাতক আসামি থানা এলাকাসহ কক্সবাজার জেলার বিভিন্ন এলাকায় অবৈধ অস্ত্র-গুলি কেনাবেচাসহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তারা বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটনের উদ্দেশ্যে বর্ণিত অস্ত্র-গুলি নিজ হেফাজতে রাখেন।

টেকনাফ মডেল থানায় একটি অস্ত্র আইনে মামলা দায়ের করে আটক আসামিকে আদালতে পাঠানো প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।