Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

সুন্দরবনের একটি মাছের দাম ৪ লাখ টাকা!

admin • 12 Feb 2024, 01:03 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
সুন্দরবনের একটি মাছের দাম ৪ লাখ টাকা!

সুন্দরবনে জেলেদের জালে ধরা পড়েছে ২৫ কেজি ৩৬০ গ্রাম ওজনের জাভা ভোল মাছ। এটির দাম হাঁকা হচ্ছে চার লাখ টাকা। রোববার সন্ধ্যায় মাছটি নিয়ে লোকালয়ে আসেন জেলেরা।

সুন্দরবনসংলগ্ন সাতক্ষীরার শ্যামনগরের বুড়িগোয়ালিনী গ্রামের আবদুস সালাম বলেন, সুন্দরবনের মালঞ্চ নদীর ফিরিঙ্গি খালে শনিবার রাতে একই গ্রামের শুকুর আলীর জালে মাছটি ধরা পড়ে। মাছটি নিয়ে তিনি গতকাল সন্ধ্যায় লোকালয়ে ফেরেন।

শুকুর আলী বলেন, মাছটির ওজন ২৫ কেজি ৩৬০ গ্রাম। তিনি ৪ লাখ টাকায় মাছটি বিক্রি করবেন। এখন পর্যন্ত বেপারিরা মাছটির দাম বলেছেন ৩ লাখ ৭৫ হাজার টাকা।

মাছটির এত দামের কারণ জানতে চাইলে স্থানীয় মাছ ব্যবসায়ীরা বলেন, জাভা ভোল মাছ খুব একটা পাওয়া যায় না। এই মাছের ঔষধি গুণ থাকায় এর দাম এত বেশি। এই মাছের পটকা থেকে ওষুধ বানানো হয়। মাছ ব্যবসায়ীদের কাছ থেকে ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো এই মাছ কিনে নেয়।

জাভা ভোল মাছের বৈজ্ঞানিক নাম ‘প্রোটোনিবিয়া ডায়াকানথুস’। সাধারণত থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুরে এই মাছের ব্যাপক চাহিদা আছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।