সুনামগঞ্জ সদর উপজেলার ইব্রাহিমপুর গ্রামের পাশের হিলুয়ার হাওর থেকে আব্দুল আলিম (৪৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৯ অক্টোবর) দুপুরে লাশটি উদ্ধার করা হয়।
নিহত আব্দুল আলিম সুরমা ইউনিয়নের পশ্চিম সাহেবনগর গ্রামের মৃত সোলেমান মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, আব্দুল আলিমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে লাশ গোপন করতে হাওরে ফেলে রাখেন দুর্বৃত্তরা। শনিবার দুপুরে স্থানীয় কৃষি শ্রমিকরা হাওরে লাশ পড়ে থাকতে দেখে সুনামগঞ্জ থানার পুলিশকে খবর দেন। পুলিশ লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।
সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি নাজমুল হক জানান, আব্দুল আলিমের শরীরের ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। শনিবার রাতের কোনো একসময় তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়।





