Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

সুনামগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দাদী-নাতির মৃত্যু

admin • 06 Apr 2024, 03:07 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
সুনামগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দাদী-নাতির মৃত্যু

সুনামগঞ্জে ট্রাক মোটরসাইকেল সংঘর্ষে দাদী-নাতির মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ এপ্রিল) রাত দশটার দিকে সুনামগঞ্জের দিরাই – সুনামগঞ্জ সড়কের গাগলী এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, মালবাহী ট্রাক মোটরসাইকেলের পেছন থেকে ধাক্কা দিলে মোটরসাইকেলে থাকা দাদী শামসুন্নাহার ও নাতি শিশু জান্নাত ঘটনাস্থলেই মারা যায়। তারা দুজন সুনামগঞ্জ সদরের বড়ঘাটে আরেক নাতির বাড়িতে ইফতারি দিয়ে ফিরছিলেন।

 

নিহত দাদী-নাতি দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নের তলবাউসী গ্রামের বাসিন্দা। এ ঘটনায় মোটরসাইকেল চালক শহীদুল ইসলামকে গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে।

 

বিষয়টি নিশ্চিত করে সুনামগঞ্জের সদর হাসপাতালের চিকিৎসক নিয়াজ মুর্শেদ বলেন, সড়ক দুর্ঘটনায় একজন ঘটনাস্থলেই মারা গেছেন। আরেকজন হাসপাতালে নিয়ে আসার পথে মারা যান।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।