Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয়

সুইস ব্যাংকে টাকার তথ্য চাওয়া হয়েছে কি না জানতে চান হাইকোর্ট

admin • 11 Aug 2022, 11:53 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
সুইস ব্যাংকে টাকার তথ্য চাওয়া হয়েছে কি না জানতে চান হাইকোর্ট
সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকে বাংলাদেশিদের অর্থ রাখার বিষয়ে নির্দিষ্ট করে দেশটির সরকারের কাছে তথ্য চাওয়া হয়েছে কি না তা জানতে চেয়েছেন হাইকোর্ট বিভাগ।
 
বৃহস্পতিবার সকালে বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ দেশের বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত সংবাদ পড়ে স্বতঃপ্রণোদিত হয়ে এ আদেশ দেন।   আগামী রোববারের (১৪ আগস্ট) মধ্যে দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং রাষ্ট্রকে এ তথ্য জানাতে বলা হয়েছে। ওই দিনই আদালত এ বিষয়ে পরবর্তী আদেশ দেবেন।   আদালতের শুনানিতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক। আর দুদকের পক্ষে ছিলেন সিনিয়র অ্যাডভোকেট মো. খুরশীদ আলম খান।   প্রসঙ্গত, বুধবার জাতীয় প্রেসক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিকাব) আয়োজিত ‘ডিকাব টক’অনুষ্ঠানে সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকে বাংলাদেশিদের টাকার বিষয়ে বাংলাদেশ সরকার নির্দিষ্ট কোনো তথ্য চায়নি বলে জানান ঢাকায় নিযুক্ত সুইস রাষ্ট্রদূত নাতালি চুয়ার্ড। এরপর দেশের বিভিন্ন পত্রিকায় এই নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।