Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

সীমান্তে বিএসএফের গুলিতে বিজিবি সদস্য নিহত

admin • 22 Jan 2024, 10:36 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
সীমান্তে বিএসএফের গুলিতে বিজিবি সদস্য নিহত

গরু পাচারকারী সন্দেহে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যকে গুলি করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এতে ঘটনাস্থলেই নিহত হন বিজিবি সদস্য।

 

ঘটনাটি ঘটে স্থানীয় সময় আজ সোমবার (২২ জানুয়ারি) ভোরে ভারতের পশ্চিমবঙ্গের পেট্রাপোল-বেনাপোল সীমান্তের কাছে সুটিয়া-জলিয়াখালি বিওপি এলাকায়। জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে সুটিয়া বিওপি লাগোয়া সীমান্ত এলাকায় অভিযান চালায় বিএসএফের টহল দল। এসময় পাচারকারী সন্দেহে গুলি চালালে গুলিবিদ্ধ হন ওই বিজিবি সদস্য।

 

নিহত বিজিবি সদস্যের মরদেহ ভারতীয় সীমান্তের অভ্যন্তরে থাকায় আজ সকালে উদ্ধার করে বিএসএফ। বর্তমানে মরদেহ রয়েছে ভারতের পেট্রাপোল সীমান্ত সংলগ্ন সব বনগাঁ শহরের জীবন রতন ধর মহকুমা হাসপাতালের মর্গে। এবিষয়ে গোটা ঘটনা সম্পর্কে মুখে কুলুপ এঁটেছে বিএসএফ এবং বিজেপি।

 

নিহত বিজিবি সদস্যের নাম ও পরিচয় প্রকাশ করতে অস্বীকার করা হয়েছে দুই বাহিনীর তরফ থেকে। বিএসএফ সূত্রের খবর বিজেপি ওই জওয়ান ইউনিফর্মে ছিলেন না। সাধারণ পোশাকেই ভারতীয় সীমান্তের অভ্যন্তরে চলে এসেছিলেন তিনি।

 

এদিকে বনগাঁ হাসপাতাল কর্তৃপক্ষের কাছে এই বিষয়ে জানতে চাওয়া জানা যায় মৃতদেহটি অজ্ঞাত পরিচয়ে মর্গে নথিভুক্ত করা হয়েছে। সূত্রের খবর বিজিবির উচ্চপদস্থ কর্মকর্তাদের একটি প্রতিনিধিদল মৃতদেহটি ফিরিয়ে নিয়ে যেতে ইতোমধ্যেই ভারতে যান।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।