Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

সীতাকুণ্ডে ঝর্ণায় বেড়াতে গিয়ে পানিতে ডুবে তরুণের মৃত্যু

admin • 17 Apr 2024, 10:05 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
সীতাকুণ্ডে ঝর্ণায় বেড়াতে গিয়ে পানিতে ডুবে তরুণের মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডে ঝর্ণায় বেড়াতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেছে এক তরুণের। বুধবার উপজেলার বারৈয়াঢালা ইউনিয়নের সুপ্তধারা ঝর্ণায় এ ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।

তাহমিদ হাসান নামের ১৮ বছর বয়সী ওই তরুণের বাড়ি রাউজান উপজেলার গহিরায়। পরিবারে সঙ্গে চট্টগ্রাম শহরের খুলশী এলাকায় থাকতেন তিনি।

সীতাকুণ্ড ফায়ার স্টেশনের কর্মকর্তা নুরুল আলম দুলাল বলেন, তাহমিদরা তিন বন্ধু মিলে ঝর্ণা দেখতে গিয়েছিলেন। পানিতে নামার পর তাহমিদ তলিয়ে যান। পরে মৃত অবস্থায় তাকে উদ্ধার করা হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।