Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

সিলেটে গাড়িতে আগুন দিল দুর্বৃত্তরা

admin • 15 Nov 2023, 10:39 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
সিলেটে গাড়িতে আগুন দিল দুর্বৃত্তরা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর সিলেট নগরের শাহপরান এলাকায় একটি লেগুনায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

 

বুধবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে শাহপরান থানা এলাকার দাসপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

   

লেগুনার চালক লোকমান মিয়া বলেন, ‘পীরের বাজার থেকে আসার পথে দাসপাড়া বাজারে হঠাৎ হকিস্টিক নিয়ে হামলা চালায়। তারা সংখ্যায় ১৫ জনের মতো ছিল।

   

আমি ভয়ে পালিয়ে গেলে তারা গাড়িতে আগুন লাগিয়ে দেয়।’

 

সিলেট মহানগর পুলিশের শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের কালের কণ্ঠকে বলেন, ‘অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আমরা ঘটনাস্থলে আছি।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।