সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল একসাথে চার সন্তানের জন্ম দিয়েছেন এক গৃহবধূ। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) রাতে অস্ত্রোপচারের মাধ্যমে চার কন্যা সন্তানের জন্ম দেন তিনি।
শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে। ওই গৃহবধূর নাম ফৌজিয়া বেগম। তিনি সিলেটের কানাইঘাট উপজেলার রাজাগঞ্জের বাসিন্দা।
জানা যায়, সন্তানদের মা বর্তমানে সুস্থ থাকলেও শিশুদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণে এনআইসিউতে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধায়নে রাখা হয়েছে। চার সন্তান জন্ম নেওয়ায় পরিবারের সদস্যরা খুশি।





