Thursday, 3 September 2026
শিরোনাম
ক্রিকেট খেলাধুলা

সিরিজ বাঁচাতে টাইগারদের প্রয়োজন ৩২৭ রান

admin • 03 Mar 2023, 04:31 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
সিরিজ বাঁচাতে টাইগারদের প্রয়োজন ৩২৭ রান

মিরপুরে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৩২৭ রান। এর আগে, টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।

 

দুই স্পিনার দিয়ে বোলিং শুরু করান অধিনায়ক তামিম ইকবাল। প্রথম চার ওভারে বোলিং করেন সাকিব আল হাসান এবং তাইজুল ইসলাম। তারা দুইজনে মিলে দেন ১৬ রান। বল টার্ন করতে থাকলেও স্পিনাররা কোনো উইকেট না পাওয়ায় পেসার তাসকিন আহমেদের হাতে বল তুলে দেয়া হয়।

 

এরপর অধিনায়কের ভরসার প্রতিদান দেন তিনি, নিজের দ্বিতীয় ওভারেই তুলে নেন ইংলিশ ব্যাটার ফিল সল্টের উইকেট। ১ চারের বিনিময়ে সল্ট করেন ১৫ বলে ৭ রান। এরপর ব্যাট করতে নামেন আগের ম্যাচের সেঞ্চুরিয়ন দাউইদ মালান। আরেক ওপেনার জেসন রয়কে নিয়ে পাওয়ারপ্লের বাকি সময়টুকুতে তিনি খেলতে থাকেন দেখেশুনেই। যার ফলে সেই সময় আর কোনো উইকেট হারায়নি ইংলিশরা।

 

দলীয় ৮৩ এবং ৯৬ রানের মধ্যে ইংল্যান্ডের দুই উইকেট ফেললেও রয় এবং বাটলারের আগ্রসী ব্যাটিংয় যেন বদলেই দিয়েছে পুরো ম্যাচের দৃশ্যপট। রয়ে ইতোমধ্যে তুলে নিয়েছেন নিজের সেঞ্চুরি। একশোর পর যেন আরও ভয়ংকর ইংল্যান্ডের এই ব্যাটার।

 

তবে তার চেয়ে কোনো অংশে কম যাচ্ছিলেন না ইংলিশ অধিনায়ক জস বাটলার। দলীয় ২০৫ রানে সাকিবের বলে রয় আউট হলেও ৬৪ বলে ৭৬ করে টাইগার বোলিং লাইনআপ তুলোধুনো করে বাটলার। দলের স্কোর যখন ২৬০ রান, তখন আউট হন বাটলার। এরপর শেষের দিকে মঈন আলীর ৩৫ বলে ৪২ এবং স্যাম কারানের ১৯ বলে ৩৩ রানের উপর ভিত্তি করে ৩২৬ রানের বিশাল পুঁজি পায় ইংল্যান্ড।

 

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন পেসার তাসকিন আহমেদ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।