Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

সিরাজগঞ্জে গার্মেন্টস কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

admin • 10 Feb 2023, 10:19 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
সিরাজগঞ্জে গার্মেন্টস কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জের শাহজাদপুরে নাদিম (১৯) নামে এক গার্মেন্টস কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) দুপুরের দিকে উপজেলার কায়েমপুর ইউনিয়নের নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

 

নিহত নাদিম উপজেলার কায়েমপুর গ্রামের গার্মেন্টস শ্রমিক মো. আশরাফের ছেলে। শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম মৃধা বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, স্থানীয়রা নাদিমের মরদেহ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।

 

ময়নাতদন্তের জন্য মরদেহটি সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।