সিরাজগঞ্জ মহাসড়কে বাসে তল্লাশিকালে চার হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে ডিবি পুলিশ। আজ শুক্রবার বিকেল ৩টার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম গোলচত্বরে এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তাররা হলো- কক্সবাজারের টেকনাফ উপজেলার কাটাবুনিয়া এলাকার আব্দুল মোন্নাফ (৩৬) ও পাবনার বেড়া উপজেলার বকচর এলাকার সোহাগ প্রামাণিক (২৬)।
সিরাজগঞ্জ ডিবির ওসি জুলহাজ উদ্দীন জানান, বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা পুলিশ বক্সের সামনে পাকা রাস্তার ওপর চট্টগ্রাম থেকে পাবনাগামী একটি বাসে তল্লাশি চালানো হয়।
ওই সময় দুই মাদক কারবারিকে আটকের পর তাদের হেফাজতে থাকা চার হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা হয়েছে।





