Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎস্পর্শে জামাই-শ্বশুরের মৃত্যু

admin • 25 Dec 2024, 08:03 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎস্পর্শে জামাই-শ্বশুরের মৃত্যু

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি নির্মাণাধীন ভবনের তিনতলায় লোহার এঙ্গেল উঠাতে গিয়ে বিদ্যুৎস্পর্শে ছায়াপদ (৪৫) ও নীলদাস (৬০) নামে জামাই-শ্বশুরের মৃত্যু হয়েছে। বুধবার (২৫ ডিসেম্বর) বিকেলে কদমতলী বড় পুকুরপাড় এলাকায় ফয়সাল আহমেদের বাড়িতে এ ঘটনা ঘটে।

 

নিহত ছায়াপদ নীলফামারী জেলার ডিমলা থানার দক্ষিণ তিতপাড়া গ্রামের ডেজাল বর্মনের ছেলে আর নীলদাস একই থানার পাথর খুড়া গ্রামের হরিসের ছেলে। তারা দুজনই সিদ্ধিরগঞ্জের কদমতলী এলাকার মনিরের বাড়ির ভাড়াটিয়া।

 

বাড়ির মালিক ফয়সাল আহমেদ জানান, ভবনের কাজের জন্য দুটি ভ্যানগাড়ি দিয়ে লোহার এঙ্গেল আনা হয়। ভ্যানগাড়ির চালক ছায়পদ ও নীলদাস এঙ্গেলগুলো ভবনের তিন তলার ছাদে উঠাচ্ছিলেন। এমন সময় অসাবধানতা বশত লোহার এঙ্গেল ভবনের ওপরের বিদ্যুতের তারে লেগে যায়। এতে বিদৃৎস্পর্শে তারা তিনতলা থেকে ছিটকে নিচে পড়ে যান।

 

পরে তাদেরকে দ্রুত নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। তবে নিহতদের স্বজনদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

 

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুর আলম জানান, নির্মাণাধীন ভবনে লোহার এঙ্গেল উঠাতে গিয়ে বিদ্যুৎস্পর্শে দুজন ভ্যানগাড়ি চালকের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। কিন্তু সেখানে গিয়ে পুলিশ কাউকে পায়নি।

 

বাড়ির মালিক তাদের হাসপাতালে নিয়ে গেছে। তবে নিহতের স্বজনদের পক্ষ থেকে লিখিত অভিযোগ দিলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।