Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

সিটি কর্পোরেশন হচ্ছে কক্সবাজার পৌরসভা

admin • 28 Jul 2026, 05:59 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
সিটি কর্পোরেশন হচ্ছে কক্সবাজার পৌরসভা

পর্যটন নগরী কক্সবাজার পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। আজ মঙ্গলবার তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

উপদেষ্টা জানান, ঐতিহ্যবাহী ও পুরনো এই পৌরসভাটিকে সিটি কর্পোরেশনে রূপান্তরের লক্ষ্যে প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া ও ব্যবস্থা নিতে ইতিমধ্যেই স্থানীয় সরকার বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বিগত এক সপ্তাহে সরকারের নেওয়া নানা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের খতিয়ানও তুলে ধরেন।

এ সময় প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমেদসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।