Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় গর্ভবতী নারীর মৃত্যু

admin • 26 May 2024, 02:46 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় গর্ভবতী নারীর মৃত্যু

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সিটি করপোরেশনের একটি ময়লার গাড়ির ধাক্কায় অনি রানী (৩৫) নামের এক গর্ভবতী নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রোববার (২৬ মে) সকাল ৮টার দিকে পাঠানটুলী জামে মসজিদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এতে বিক্ষুব্ধ জনতা গাড়ির চালক ইকবালকে (৩৫) আটক করে পুলিশে সোপর্দ করে ।

নিহত অনি রানীর বাড়ি রংপুরের কাউনিয়া ব্রামনপাড়া এলাকায়। বর্তমানে তিনি ফতুল্লার উত্তর হাজীগঞ্জ এলাকার একটি বাড়িতে ভাড়া থাকতেন। সিদ্ধিরগঞ্জের নীট কনসার্ন গার্মেন্টে চাকরি করতেন বলে জানা যায়। আটককৃত গাড়ি চালক নারায়ণগঞ্জের খানপুর এলাকার খোকনের ছেলে।

উল্লেখ্য, সিদ্ধিরগঞ্জ থানার ওসি আবু বকর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, কর্মস্থলে যাওয়ার পথে ওই নারীকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের একটি ময়লার পিকআপ পেছন থেকে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পাওয়া মাত্রই পুলিশ মরদেহটি উদ্ধার করে নিয়ে আসে। পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।