Thursday, 3 September 2026
শিরোনাম
সারা দেশ জেলার খবর

সিঙ্গাইরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার,স্বামী আটক

admin • 09 Mar 2023, 07:15 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
সিঙ্গাইরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার,স্বামী আটক

মানিকগঞ্জের সিঙ্গাইরে সামিয়া আক্তার (১৭) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় স্বামী মো. রতন মোল্লাকে (২০) আটক করেছে পুলিশ।

 

বুধবার (৮ মার্চ) রাতে উপজেলার ধল্লা ইউনিয়নের নয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

 

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, ১০ মাস আগে উপজেলার ধল্লা ইউনিয়নের নয়াপাড়া মো. মলফু মোল্লার মেজো ছেলে মো. রতন মোল্লার সঙ্গে প্রেমের সম্পর্ক থেকে পালিয়ে বিয়ে হয় সিঙ্গাইর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মো. আলী হোসেনের মেয়ে সামিয়া আক্তারের। এরপর বুধবার রাতে স্বামীর বাড়ির ছাপরা ঘরের চালের কাঠের সঙ্গে ওড়নায় প্যাঁচানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

সিঙ্গাইর থানার ইন্সপেক্টর (তদন্ত) মানবেন্দ্র বালো বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামীকে আটক করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।