Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

সিগারেটসহ তামাক পণ্যের দাম বাড়ানোর প্রস্তাব

admin • 06 Jun 2024, 04:33 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
সিগারেটসহ তামাক পণ্যের দাম বাড়ানোর প্রস্তাব

২০২৪-২৫ অর্থবছরে বিড়ি ও সিগারেটসহ তামাকজাতীয় পণ্যের দাম বাড়ানোর প্রস্তাব করেছে সরকার। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করার সময় এ প্রস্তাব করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

অর্থমন্ত্রী ক্ষতিকর এই পণ্যের ব্যবহার কমানো ও রাজস্ব আদায় বৃদ্ধির লক্ষ্যে এর ওপর সম্পূরক শুল্কের হার ৬৫ শতাংশের পরিবর্তে ৬৬ শতাংশ নির্ধারণ করার প্রস্তাব করেছেন।

একই সঙ্গে অর্থমন্ত্রী সিগারেট ও বিড়ির কাগজের স্থানীয় উৎপাদন পর্যায়ে মূসকের হার সাড়ে ৭ শতাংশের পরিবর্তে ১৫ শতাংশ নির্ধারণ করার প্রস্তাব করেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।