Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

সিএনজি অটোরিকশায় আগুন, দুই বিএনপি নেতা আটক

admin • 27 Aug 2022, 05:14 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
সিএনজি অটোরিকশায় আগুন, দুই বিএনপি নেতা আটক
নোয়াখালীর সোনাইমুড়ীতে সিএনজিচালিত অটোরিকশায় আগুন দিয়ে পালানোর সময় দুইজনকে আটক করেছে পুলিশ। আটক দুইজন হলেন- উপজেলার কৌশল্যারবাগ গ্রামের ভূঁইয়া বাড়ির মো. মোস্তফা (৪০) ও কাঁঠালি গ্রামের মো. রিন্টু (৫০)। তারা বিএনপির স্থানীয় ওয়ার্ড পর্যায়ের নেতা বলে জানা গেছে।     শুক্রবার (২৬ আগস্ট) গভীর রাতে উপজেলার সোনাইমুড়ী পৌরসভার বাইপাস মহাসড়কের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে। নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।     তিনি জানান, শুক্রবার গভীর রাতে সোনাইমুড়ী পৌরসভার বাইপাস সড়কের পশ্চিম পাশে রক্ষিত সিএনজিচালিত একটি অটোরিকশায় আগুন লাগিয়ে পালিয়ে যাওয়ার সময় হাতেনাতে দুই ব্যক্তিকে আটক করে পুলিশ।     তিনি আরও জানান, আটক দুইজনই বিএনপির ওয়ার্ড পর্যায়ের নেতা। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।  
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।