Thursday, 3 September 2026
শিরোনাম
সারা দেশ

সিঁধ কেটে ঘরে ঢুকে ডিম ভেজে ভাত খেয়ে গেল চোরেরা

admin • 30 Dec 2022, 08:18 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
সিঁধ কেটে ঘরে ঢুকে ডিম ভেজে ভাত খেয়ে গেল চোরেরা

নামীদামি জিনিস নেয়ার আশায় সিঁধ কেটে ঘরে ঢোকেন চোর চক্রের কয়েকজন সদস্য। ঘরে ঢুকেই যান গ্যাসের চুলার কাছে। ডিম ভেজে খান ভাত। এমনকি ঘরের কোনো জিনিসপত্র না ধরে কিছু কমলা-আপেল নিয়ে যান তারা।

ঘটনাটি ভোলার। রোববার রাতে সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের চর আনন্দ পার্ট-৩ গ্রামের রুহুল আমিনের ঘরে এ ঘটনা ঘটে। রুহুল ঢাকার উত্তরায় ঠিকাদারি ব্যবসা করেন।

 

রুহুল বলেন, রোববার রাতে সিঁধ কেটে আমার ঘরে ঢোকেন চোরচক্রের কয়েকজন সদস্য। এ সময় রান্নাঘরের গ্যাসের চুলায় তিনটি ডিম ভেজে ভাত খান তারা। চুলার পাশে ফেলে রেখে গেছেন ডিমের খোসা। যাওয়ার সময় ডিমের পাত্রের কাছে রাখা কিছু আপেল ও কমলা নিয়ে যায় চোরচক্র।

 

তিনি বলেন, চোর ঘরে ঢুকলেও আমার কক্ষে যেতে পারেনি। রান্নাঘর ও ডাইনিং রুম পর্যন্ত যাতায়াত করেছে। এজন্য মূল্যবান কোনো জিনিসপত্র নিতে পারেনি। তবে ডাইনিংয়ে থাকা একটি হাতঘড়ি, সওজি ব্র্যান্ডের দুটি ব্লটিংপেপার ও কিছু আপেল-কমলা নিয়ে গেছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।