Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

সার্ভার জটিলতা মেট্রোরেল চলাচল বন্ধ,ভোগান্তিতে যাত্রীরা

admin • 25 May 2024, 08:04 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
সার্ভার জটিলতা মেট্রোরেল চলাচল বন্ধ,ভোগান্তিতে যাত্রীরা

সার্ভার জটিলতা মেট্রোরেল চলাচল বন্ধ রয়েছে। সচিবালয়ে আটকে আছে ট্রেন। শনিবার (২৫ মে) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। বিভিন্ন স্টেশনে হাজারো যাত্রীকে অপেক্ষা করতে দেখা গেছে।

জানা যায়, মেট্রোরেলের কেন্দ্রীয় অপারেশন কন্ট্রোল রুমের সার্ভার হাঠাৎ করেই ডার্ক হয় যায়। ফলে শুধু সচিবালয় মেট্রোরেল স্টেশন নয়, সবগুলো স্টেশনের ট্রেনই চলাচল বন্ধ হয়ে যায়।

বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ম্যাস র‌্যাপিড ট্রানজিট (এমআরটি) পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) সাইফুল ইসলাম। তিনি জানান, এই কন্ট্রোল রুম থেকেই মূলত মনিটরিং করা হয় কোন ট্রেন কোথায় আছে এবং চলাচলের নির্দেশনা দেয়া হয়।

 

সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বিভিন্ন স্টেশনে ঘোষণা দিয়ে বলা হয়, যাত্রীদের তাড়া থাকলে বিকল্প পথে যাওয়ার অনুরোধ জানিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ। এ সময় যাত্রীদের টিকিটের টাকা ফেরত দেয়ার ঘোষণা দেয়া হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।