Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

সায়েন্টিফিক ফাউন্ডেশন ফর ক্যান্সার রিসার্চ ফাউন্ডেশনের সচেতনামূলক সভা

admin • 13 Oct 2024, 04:51 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
সায়েন্টিফিক ফাউন্ডেশন ফর ক্যান্সার রিসার্চ ফাউন্ডেশনের সচেতনামূলক সভা

'স্বাস্থ্যই সকল সুখের মূল' এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ার কুমারখালীতে "সায়েন্টিফিক ফাউন্ডেশন ফর ক্যান্সার রিসার্চ" ফাউন্ডেশনের উদ্যেগে "সুস্বাস্থ্যের জন্য খাদ্য" স্বাস্থ্য সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১১ অক্টোবর (শুক্রবার ) উপজেলার নিতাইল পাড়া গ্রামে স্বাস্থ্য সচেতনতা মূলক এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সায়েন্টিফিক ফাউন্ডেশন ফর ক্যান্সার রিসার্চ ফাউন্ডেশনের সেক্রেটারি জেনারেল মোঃ জেদান আল কাননের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের শিক্ষার্থী বুলবুল সৈকত।

আরো পড়ুন : বশেমুরবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের পাঠদান শুরু ৩ নভেম্বর

এসময় সায়েন্টিফিক ফাউন্ডেশন ফর ক্যান্সার রিসার্চ ফাউন্ডেশনের সদস্য জিহাদ, ভলেন্টিয়ার,ও প্রায় অর্ধশতাধিক নারী -পুরুষ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তরা,খাদ্যের প্রয়োজনীয় মাত্রা এবং পুষ্টি গুনাগুন বিবেচনা করে খাবার গ্রহণ সহ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা করে এবং পুষ্টি গুনাগুন বিবেচনায় রেখে খাদ্য গ্রহণের মাধ্যমেই গড়ে উঠতে পারে সুস্থ দেহ সুন্দর মন কর্মব্যস্ত সুখী জীবন এমন দিকনির্দেশনা মূলক আলোচনা করেন।

মিজান/ মিরর
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।