Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

সায়েদাবাদ-যাত্রাবাড়ী থেকে ছাড়ছে না দূরপাল্লার বাস

admin • 29 Oct 2023, 10:38 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
সায়েদাবাদ-যাত্রাবাড়ী থেকে ছাড়ছে না দূরপাল্লার বাস

বিএনপি-জামায়াতের ডাকা হরতাল চলছে। এ কারণে আজ সকালে রাজধানীর গুরুত্বপূর্ণ প্রবেশমুখ যাত্রাবাড়ী ও সায়েদাবাদ এলাকায় গণপরিবহন কম দেখা গেছে।

 

কোনো দূরপাল্লার বাস ছাড়তে দেখা যায়নি। রিকশা, সিএনজিচালিত অটোরিকশা আর ব্যক্তিগত পরিবহনই যেন চলাচলের একমাত্র ভরসা।

রোববার সকালে যাত্রাবাড়ী, সায়েদাবাদ ও কাজলা এলাকার বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বেশ সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে। প্রস্তুত রাখা হয়েছে জল কামান ও আর্মার্ড পার্সোনেল ক্যারিয়ার (এপিসি)। তারা বলছেন, জনগণের জানমালের ক্ষতি হয় এ ধরনের কোনো কর্মকাণ্ড করতে দেওয়া হবে না। যদি কেউ করার চেষ্টা করলে আইন মতো ব্যবস্থা নেওয়া হবে।

 

আজ সকাল থেকে রাজধানীর সড়ক-মহাসড়কগুলোও অনেকটা ফাঁকা দেখা গেছে। ব্যক্তিগত গাড়ি কিছুটা চোখে পড়লেও বিপরীত চিত্র দেখা গেছে গণপরিবহণের ক্ষেত্রে।

   

অনেকক্ষণ বিরতি দিয়ে যে একটি গণপরিবহন বাস স্টপেজে থামছে তাতে অফিসমুখী ও বিভিন্ন গন্তব্যের মানুষজনকে ঠাসাঠাসি করে উঠতে দেখা গেছে। গণপরিবহনের এ সংকটে ব্যাপক ভোগান্তিতে পড়েছেন অফিসগামী যাত্রীরা।

   

গতকাল শনিবার (২৮ অক্টোবর) রাজধানীর নয়াপল্টনে বিএনপি-পুলিশ সংঘর্ষের পর আজ রোববার (২৯ অক্টোবর) সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডাকে বিএনপি।

   

হরতালে রাজধানীতে গণপরিবহন চলাচল প্রায় বন্ধ রয়েছে। তবে হরতালের মধ্যে দুটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। যদিও কে বা কারা আগুন দিয়েছে তা জানা যায়নি।

 

গতকালের সংঘর্ষের ঘটনায় একজন পুলিশ সদস্য নিহত হন। সহিংসতায় মারা যান একজন বিএনপি নেতাও। গতকাল সমাবেশের সময় বিএনপির বিরুদ্ধে প্রধান বিচারপতির বাসভবনে হামলার অভিযোগ করে পুলিশ। এছাড়া বিভন্ন পরিবহন ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ করা হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।