Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

সাভার-আশুলিয়ায় একরাতে তিন গাড়িতে ডাকাতি

admin • 21 Dec 2024, 03:05 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
সাভার-আশুলিয়ায় একরাতে তিন গাড়িতে ডাকাতি

সাভার ও আশুলিয়ায় পৃথক স্থানে একরাতেই চলন্ত ৩ গাড়িতে ডাকাতি হয়েছে। এ সময় ডাকাতদের হামলায় আহত হয়েছে বেশ কয়েকজন।

 

পুলিশ জানায়, শুক্রবার রাতে ঢাকা-আরিচা মহাসড়কের রেডিও কলোনি এলাকায় ওয়েলকাম পরিবহনে যাত্রীবেশে ওঠে একদল ডাকাত। যাত্রীদের কুপিয়ে টাকা ও মোবাইল ফোনসহ সর্বস্ব লুটে নেয়। পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনে তারা নেমে যায়।

 

এছাড়া আশুলিয়ার বঙ্গবন্ধু রোডে, একটি বরযাত্রীবাহী মিনিবাসেও হয়েছে ডাকাতি। ময়মনসিংহ থেকে সদরপুর আসার পথে, রাস্তায় গাছ ফেলে ডাকাতি করে একদল অস্ত্রধারী। মারধরের পর সর্বস্ব লুটে নেয় তারা।

 

এদিকে আশুলিয়ার কাঠগড়া-টঙ্গাবাড়ি আঞ্চলিক সড়কের দুর্গাপুরে একই কায়দায় চলন্ত প্রাইভেটকারে হয়েছে ডাকাতি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।