Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জেলার খবর

সাবেক রেলমন্ত্রীকে বিদায় সম্বর্ধনা দিলেন বর্তমান রেলমন্ত্রী জিল্লুল হাকিম

admin • 29 Jan 2024, 11:39 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
সাবেক রেলমন্ত্রীকে বিদায় সম্বর্ধনা দিলেন বর্তমান রেলমন্ত্রী জিল্লুল হাকিম

সাবেক রেলমন্ত্রী মোঃ নুরুল ইসলাম সুজনকে আনুষ্ঠানিকভাবে বিদায় সম্বর্ধনা জানিয়েছেন বর্তমান রেলমন্ত্রী মোঃ জিল্লুল হাকিম। এ সময় রেলমন্ত্রী বলেন, ‘সাবেক মন্ত্রীকে আমরা বিদায় দিচ্ছি না। আশা করি উনি আমাদের সাথে থাকবেন বিভিন্ন কাজে আমাদেরকে পরামর্শ দিবেন। রেলকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য নিজেকে সম্পৃক্ত করবেন এটাহলে আমাদের কাজ অনেক সহজ হবে।’

রবিবার ঢাকার রেল ভবনের সভাকক্ষে সাবেক রেলপথ মন্ত্রী মোঃ নুরুল ইসলাম সুজনকে আনুষ্ঠানিকভাবে বিদায় সম্বর্ধনা জানানো হয়। বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানে বক্তৃতাকালে এসব কথা বলেন রেলপথ মন্ত্রী।

বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. মোঃ হুমায়ুন  কবীর। রেলওয়ে মহাপরিচালক কামরুল আহসানসহ রেলপথ মন্ত্রণালয়ের কর্মকর্তাগণ এবং বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানে রেলমন্ত্রী বলেন, ‘পিছিয়ে পড়া রেলকে উপরে টেনে তোলার দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর ভিশন প্রত্যেকটি জেলাকে রেল যোগাযোগ ব্যবস্থা সংযুক্ত করা। রেলকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশকে ভালোবেসে রেলের উন্নয়নের জন্য কাজ করতে হবে।

 

সবাই মিলে কাজ করলে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছতে পারব। সাবেক রেলপথ মন্ত্রীর সাথে অভিজ্ঞতা শেয়ার করে রেলকে সামনের দিকে এগিয়ে নেওয়া হবে।’ সাবেক মন্ত্রীকে পরামর্শ দিয়ে রেলপথ রেলকে এগিয়ে নেওয়ার সহযোগিতা কামনা করেন মন্ত্রী।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।