Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

সাবেক জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী গ্রেফতার

admin • 11 Sep 2024, 09:27 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
সাবেক জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী গ্রেফতার

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ উপদেষ্টা সম্পদ বিষয়ক তৌফিক-ই-ইলাহীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

 

মঙ্গলবার রাতে রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেফতার করা হয়।

এ তথ্য গণমাধ্যমে নিশ্চিত করে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহীকে গ্রেফতার করা হয়েছে। আজ রাতে তাকে গুলশান এলাকা থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মামলা আছে।

তৌফিক-ই-ইলাহী বর্তমানে ডিবি কার্যালয়ে আছেন। তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।