Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

সাবেক এমপি মুফতি শহীদুল ইসলাম আর নেই

admin • 27 Jan 2023, 10:54 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
সাবেক এমপি মুফতি শহীদুল ইসলাম আর নেই

নড়াইল-২ আসনের সাবেক সংসদ সদস্য, আল- মারকাজুল ইসলামীর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুফতি শহীদুল ইসলাম ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর।

 

তিনি গতকাল রাত সোয়া ১২ টায় মানিকগঞ্জে তার প্রতিষ্ঠিত মাদরাসা আবু হুরায়রায় মারা যান। দীর্ঘদিন ধরে তিনি ডায়াবেটিস, প্রেসারসহ বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন।

মরহুমের নামাজে জানাজা আজ বাদ জুম্মা বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে কেরাণীগঞ্জের কলাতিয়ায় তারই প্রতিষ্ঠিত আল-মারকাজুল ইসলামী কমপ্লেক্সের সামনে মরহুমের লাশ দাফন করা হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।