Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

সাবেক আইনমন্ত্রী আনিসুল হকসহ ৪ এমপির ব্যাংক হিসাব জব্দ

admin • 15 Aug 2024, 08:35 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
সাবেক আইনমন্ত্রী আনিসুল হকসহ ৪ এমপির ব্যাংক হিসাব জব্দ

সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক তিন সংসদ সদস্য এবং তাদের স্ত্রী, সন্তান এবং তাদের মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে।

সাবেক তিন সংসদ সদস্য হলেন- জামালপুর-৩ (মাদারগঞ্জ-মেলান্দহ) আসনের মির্জা আজম, সিরাজগঞ্জ-২ (সদর ও কামারখন্দ) আসনের জান্নাত আরা হেনরী এবং ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের ফাহমী গোলন্দাজ বাবেল।

বুধবার (১৪ আগস্ট) বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে পাঠানো নির্দেশনায় বলা হয়, জব্দ করা ব্যক্তি ও তাদের স্ত্রী, পরিবারের ব্যক্তিগত ও ব্যবসায়িক অ্যাকাউন্টের মাধ্যমে সব লেনদেন বন্ধ থাক‌বে। আগামী ৩০ দিন এসব হিসাবে কোনো ধরনের লেনদেন করতে পারবেন না। প্রয়োজনে লেনদেন স্থগিত করার এ সময় বাড়ানো হবে।

এ ছাড়া নির্দেশনায় কোনো হিসাব স্থগিত করা হলে হিসাব–সংশ্লিষ্ট তথ্য বা দলিল যেমন হিসাব খোলার ফরম, কেওয়াইসি ও লেনদেন বিবরণী ইত্যাদি চিঠি দেওয়ার তারিখ থেকে ৫ কার্যদিবসের মধ্যে তাদের কাছে পাঠানোর জন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে বলা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।