Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

সাফ-চ্যাম্পিয়ন জয়ী মেয়েদের রেলমন্ত্রীর অভিনন্দন

admin • 09 Feb 2023, 10:33 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
সাফ-চ্যাম্পিয়ন জয়ী মেয়েদের রেলমন্ত্রীর অভিনন্দন

সাফ অনূর্ধ্ব-২০ নারী ফুটবলের ফাইনালে নেপালকে উড়িয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েদের অভিনন্দন জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন এমপি।

বাংলাদেশ যুব নারী ফুটবল দলের এই সাফল্যে বাংলাদেশ দলের সকল খেলোয়াড় কোচ কর্মকর্তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রেলমন্ত্রী।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) প্রকাশিত এ অভিনন্দন বার্তায় তিনি বলেন, ‘সাফ অনূর্ধ্ব-২০ নারী ফুটবলে চ্যাম্পিয়ন হওয়ার মধ্যে দিয়ে বয়সভিত্তিক নারী ফুটবলে বাংলাদেশ আরো একটি ইতিহাস সৃষ্টি করলো।

 

দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জনের মধ্যে দিয়ে আমাদের বাঘিনীরা তাদের সক্ষমতা আবারো প্রমাণ করেছে। নিঃসন্দেহে এটি দেশের নারী ফুটবলের ইতিহাসে এক অনন্য মাইলফলক। আমি বাংলাদেশ নারী ফুটবল দলের সকল খেলোয়াড়, কোচ কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন জানাই।’

প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করে রেলমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ দিকনির্দেশনা ও সার্বিক পৃষ্ঠপোষকতায় বাংলাদেশের নারী ফুটবলাররা আজ কোটি বাঙালির স্বপ্ন ছুঁয়েছে।

 

সকল বাধা-বিপত্তি অতিক্রম করে দক্ষিণ এশিয়ার নারী ফুটবলে বাংলাদেশ একের পর এক ইতিহাস রচনা করেছে। আমি প্রধানমন্ত্রীর প্রতি অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।