Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

সাপের কামড়ে শিশুর মৃত্যু

admin • 11 Apr 2023, 01:42 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
সাপের কামড়ে শিশুর মৃত্যু

মাদারীপুরের শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নে সাপের কামড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১০ এপ্রিল) রাতে ওই ইউনিয়নের নয়াবাজার সংলগ্ন গুয়াগাছিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত শিশু উপজেলার দত্তপাড়া ইউনিয়নের নয়াবাজার সংলগ্ন গুয়াগাছিয়া গ্রামের রাকিবের মেয়ে রাফিয়া খান (দেড় বছর)।

পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার রাত ৮টায় রাফিয়া ঘরের সিঁড়িতে পা ঝুলিয়ে বসেছিল। কিছুক্ষণ পর চিৎকার দিলে পরিবারের সদস্যরা ছুটে গিয়ে দেখে পায়ে কামড়ের চিহ্ন। এর পরেই সিঁড়ির নিচে সাপ দেখতে পায়। এর কিছুক্ষণ পর রাফিয়া বমি করতে শুরু করলে দ্রুত শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত ১টার দিকে তার মৃত্যু হয়।

শিবচর হাসপাতাল সূত্রে জানা গেছে, হাসপাতালে এ ধরনের রোগী ভর্তির কোন রেকর্ড নেই।

শিশুটির বাবা রাকিব খান জানান, সোমবার রাতে ঘরের দুয়ারে সিঁড়িতে গিয়ে বসার পরই পায়ে কামড় দেয়। এ সময় আমার মেয়ে ভয়ে চিৎকার দিয়ে উঠে। প্রথমে বুঝতে পারি নাই। ভেবেছি অন্য কিছুতে কামড় দিতে পারে। পরে দেখি সাপ। ততক্ষণে বমি করতে শুরু করে আমার মেয়ে। পরে হাসপাতালে নেওয়ার পথে আমার মেয়ে মারা গেছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।