ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমের বক্তব্যের সময় এক তরুণী মঞ্চে উঠে অদ্ভুত সব কাণ্ড করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এমন একটি ভিডিও। তবে ধারণা করা হচ্ছে মানসিক ভারসাম্যহীন ছিলো ওই তরুণী।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর শাহবাগ চত্বরে সাদিক কায়েম বক্তব্য রাখার সময় ওই তরুণী মঞ্চের উপরে উঠে যায়।
ছড়িয়ে পড়া ভিডিও-তে দেখা যায়, সাদিক কায়েমের বক্তব্যের সময় মঞ্চে উঠে পড়ছে এক তরুণী। পোশাক দেখে বোঝার উপায় নেই তিনি মানসিক ভারসাম্যহীন। এসময় নারী পুলিশ সদস্যরা বাধা দেওয়ার চেষ্টা করলে পুলিশ সদস্যদের ওপর তেড়ে যান ওই তরুণী। ফলে পুলিশ সদস্যরা সরে যায়।
এক পর্যায়ে সাদিক কায়েমের পাশে গিয়ে দাঁড়ায় ওই তরুণী। কিছু সময় পর পকেট থেকে এক জোড়া সানগ্লাস বের করে চোখে পড়েন এবং হাত উঁচু করে কিছু বলতে থাকেন। এক পর্যায়ে তিনি সাদিক কায়েমের থেকে মাউথ-পিচ নিয়ে নিলে পরবর্তীতে পুলিশ সদস্যরা তাঁকে চেয়ারে বসান। এভাবেই পুরো বক্তব্যের সময় জুড়ে মঞ্চে অবস্থান করেন ওই তরুণী।





