Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

সাদিক অ্যাগ্রো ফার্মে উচ্ছেদ অভিযান শুরু

admin • 27 Jun 2024, 10:44 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
সাদিক অ্যাগ্রো ফার্মে উচ্ছেদ অভিযান শুরু

রাজধানীর মোহাম্মদপুরের খাল ও সড়কের জায়গা দখল করে  সাদিক অ্যাগ্রো ফার্ম প্রতিষ্ঠা করায় উচ্ছেদ অভিযান শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন।

 

 বৃহস্পতিবার (২৭ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উচ্ছেদ অভিযান শুরু করা হয়।

 

এর আগে বুধবার সাদিক অ্যাগ্রোতে অভিযান চালাতে প্রয়োজনীয় পুলিশ ফোর্স মোতায়েন চেয়ে ডিএনসিসির সম্পত্তি বিভাগ থেকে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারকে একটি চিঠি দেয়া হয়। প্রধান সম্পত্তি কর্মকর্তা মোহাম্মদ মাহে আলম স্বাক্ষরিত ওই চিঠি ডিএমপিকে দেয়া হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।