Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

সাতক্ষীরায় সাংবাদিকদের সঙ্গে নবাগত ডিসির অসৌজন্যমূলক আচরণ,প্রেস ব্রিফিং বর্জন

admin • 13 May 2026, 03:39 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
সাতক্ষীরায় সাংবাদিকদের সঙ্গে নবাগত ডিসির অসৌজন্যমূলক আচরণ,প্রেস ব্রিফিং বর্জন

সাতক্ষীরার নবাগত জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজ সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করায় জেলা প্রশাসকের প্রেস ব্রিফিং বর্জন করেছেন সাংবাদিকরা। বুধবার (১৩ মে) বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রম উপলক্ষে এ প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়।

 

অভিযোগ উঠেছে, জেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা নির্ধারিত সময়ের আগেই উপস্থিত হলেও সেখানে পর্যাপ্ত বসার ব্যবস্থা ছিল না। এতে অনেক সাংবাদিককে দাঁড়িয়ে থাকতে হয়। সাংবাদিকদের অভিযোগ, সম্মেলন কক্ষে প্রকৃত সাংবাদিকদের তুলনায় অপসাংবাদিক ও সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক ব্যক্তিদের উপস্থিতি ছিল বেশি। ফলে পেশাদার সাংবাদিকদের অনেকেই বসার জায়গা পাননি। পরে সাংবাদিকরা জেলা প্রশাসকের কাছে ব্রিফিংটি দ্বিতীয় ধাপে আয়োজনের অনুরোধ জানান।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।