সাতক্ষীরা আশাশুনি সড়কে বাস ও মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেলে থাকা দুই ভাই নিহত হয়েছে। শুক্রবার (২৭ অক্টোবর) দুপুরে সাতক্ষীরা-আশাশুনি সড়কের ধুলিহর ইউনিয়নের কালেরডাঙ্গা মোড়ে ওই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সাতক্ষীরা সদর উপজেলার দহকুলা গ্রামের শেখ আরেফিন হোসেনের ছেলে মোয়াজ্জেম হোসেন এবং খুলনার বয়রা এলাকার নাফিস হোসেনের ছেলে মাহিম হোসেন। দুজনই ২২ বছর বয়সী। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই।
স্থানীয়দের বরাত দিয়ে জেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শিমুল রানা বলেন, আশাশুনির ত্রিমোহনী থেকে ছেড়ে আসা সাদি-হাদি পরিবহণের একটি বাস কালেরডাঙ্গা মোড়ে মোয়াজ্জেমদের বাইকটির সঙ্গে সংঘর্ষে হয়।
এতে তারা বাইক থেকে রাস্তায় ছিটকে পড়েন। স্থানীয়রা তাদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিলে সেখানে দুই ভাই মারা যান। এলাকাবাসীর খবরে পুলিশ বাসটি জব্দ করলেও চালক পালিয়েছেন।
সাতক্ষীরা সদর থানায় পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম জানান, তিনি শুনেছেন সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যুর খবর। তবে এর থেকে বিস্তারিত কিছু জানেন না জানান তিনি।





