Thursday, 3 September 2026
শিরোনাম
খেলাধুলা ক্রিকেট

সাকিবের বরিশালের মুখোমুখি মাশরাফির সিলেট

admin • 07 Jan 2023, 02:28 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
সাকিবের বরিশালের মুখোমুখি মাশরাফির সিলেট

বিপিএলের নবম আসরের উদ্বোধনী ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে হারিয়ে শুভ সূচনা করেছে মাশরাফির সিলেট। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই ৮ উইকেটের বড় জয় আত্মবিশ্বাস তো বাড়িয়েছেই, ২ পয়েন্টের পাশাপাশি রানরেটও হয়ে গেছে ২.৭৫।

তবে মাশরাফিদের নতুন এই ফ্র্যাঞ্চাইজির সামনে আজ অপেক্ষা করছে আরও বড় চ্যালেঞ্জ। আজ বিপিএলে রাতের ম্যাচে সিলেটের প্রতিপক্ষ ফরচুন বরিশাল। নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে সাকিবের বরিশাল।

মিরপুর শেরে-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬.৩০ মিনিটে। সাকিব-মাশরাফির মতো এই দুই সেরা ক্রিকেটারের লড়াই দেখার জন্য উন্মুখ ক্রিকেট ভক্তরা।

সিলেট স্টাইকার্স দল সরাসরি চুক্তিতে: মাশরাফি বিন মর্তুজা, মোহাম্মদ আমির (পাকিস্তান), মোহাম্মদ হারিস (পাকিস্তান), রায়ান বার্ল (জিম্বাবুয়ে), কামিন্দু মেন্ডিস (শ্রীলঙ্কা), ধনঞ্জয়া ডি সিলভা (শ্রীলঙ্কা), থিসারা পেরেরা (শ্রীলঙ্কা)।

ড্রাফট থেকে দেশি: মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত, রেজাউর রহমান রাজা, নাবিল সামাদ, তৌহিদ হৃদয়, রুবেল হোসেন, জাকির হাসান, নাজমুল ইসলাম অপু, আকবর আলি, মোহাম্মদ শরিফুল্লাহ, তানজিম হাসান সাকিব। ড্রাফট থেকে বিদেশি : টম মুরস, গুলবদিন নাইব।

ফরচুন বরিশাল দল সরাসরি চুক্তিতে: সাকিব আল হাসান, ইফতিখার আহমেদ (পাকিস্তান), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র (পাকিস্তান), ইব্রাহিম জাদরান (আফগানিস্তান), করিম জানাত (আফগানিস্তান), ওমর কাদির (পাকিস্তান), রাহকিম কর্নওয়াল (ওয়েস্ট ইন্ডিজ), কেসরিক উইলিয়ামস (ওয়েস্ট ইন্ডিজ), রহামানউল্লাহ গুরবাজ (আফগানিস্তান)।

ড্রাফট থেকে দেশি: মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, এবাদত হোসেন, এনামুল হক বিজয়, কামরুল ইসলাম রাব্বি, ফজলে মাহমুদ রাব্বি, সৈয়দ খালেদ আহমেদ, সাইফ হাসান, কাজী অনিক, সানজামুল ইসলাম, সালমান হোসেন। ড্রাফট থেকে বিদেশি: হায়দার আলি (পাকিস্তান), চতুরঙ্গ ডি সিলভা(শ্রীলঙ্কা)।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।