Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

সাকিব আল হাসানের ব্যাংক হিসাব জব্দ

admin • 07 Nov 2024, 07:34 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
সাকিব আল হাসানের ব্যাংক হিসাব জব্দ

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও অলরাউন্ডার সাকিব আল হাসানের ব্যাংক হিসাব জব্দ করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র হুসনে আরা শিখা এ তথ্য় নিশ্চিত করেছেন।

 

এর আগে গত ২ অক্টোবর সাকিব ও তাঁর স্ত্রী উম্মে আহমেদ শিশিরের ব্যাংক হিসাব তলব করা হয়েছিল। পুঁজিবাজারে কারসাজি ও আর্থিক অনিয়ম খতিয়ে দেখতে দুজনের ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের যাবতীয় তথ্য তলব করে বিএফআইইউ।

 

জানা গেছে, এরপর তদন্ত শেষে সম্প্রতি সরকারের নির্দেশে সাকিবের সকল ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে।

 

আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন সাকিব আল হাসান। গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর রাজধানীর আদাবর থানায় দায়ের করা একটি হত্যা মামলায় আসামি করা হয় তাঁকে। এরপর থেকে আর দেশে ফেরেননি তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।