Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

সাইবার নিরাপত্তা আইনের সব মামলা প্রত্যাহার হবে: আইন উপদেষ্টা

admin • 21 Jan 2025, 06:03 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
সাইবার নিরাপত্তা আইনের সব মামলা প্রত্যাহার হবে: আইন উপদেষ্টা

আগামী ৭ দিনের মধ্যে সাইবার সিকিউরিটি অ্যাক্টের অধীনে করা সব মামলা প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

 

মঙ্গলবার (২১ জানুয়ারি) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

 

আইন উপদেষ্টা বলেন, 'আগামী ৭ দিনের মধ্যে এসব মামলা প্রত্যাহারের উদ্যোগ নেয়া হবে। একইসঙ্গে সাইবার সিকিউরিটি আইন সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এ নিয়ে কাজ করছে।'

 

এ সময় আসিফ নজরুল বলেন, 'দেশের ২৫টি জেলায় আড়াই হাজার রাজনৈতিক হয়রানিমূলক বা গায়েবি মামলা চিহ্নিত করা হয়েছে। এসব মামলায় লাখ লাখ মানুষ আসামি। আগামী ফেব্রুয়ারির মধ্যে এসব মামলা প্রত্যাহার করা হবে।'

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।