Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয় ধর্ম জবস্ কৃষি ও প্রকৃতি ক্যাম্পাস ক্রিকেট গণমাধ্যম প্রবাস ফুটবল শোক দিবস

সাংবাদিকদের সঙ্গে সংস্কার কমিশনের মতবিনিময় আজ

admin • 23 Nov 2024, 11:17 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
সাংবাদিকদের সঙ্গে সংস্কার কমিশনের মতবিনিময় আজ

দেশের ইলেকট্রনিক মিডিয়ার সিনিয়র সাংবাদিকদের সঙ্গে আজ দ্বিতীয় ধাপে মতবিনিময় করবে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। সব ঠিক থাকলে সকাল সাড়ে ১০টায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

 

এ উপলক্ষে সংস্কার কমিশনের সভাপতি সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার ইতোমধ্যে ইলেকট্রনিক মিডিয়ার সংশ্লিষ্ট সাংবাদিকদের আমন্ত্রণ জানিয়েছেন।

 

অবাধ-অংশগ্রহণমূলক এবং নিরপেক্ষ জাতীয় ও স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সুপারিশসহ প্রতিবেদন প্রণয়নের লক্ষ্যে ধারাবাহিক এই সংলাপ শুরু হয়েছে। গত বৃহস্পতিবার (২১ নভেম্বর) প্রিন্ট মিডিয়ার সিনিয়র সাংবাদিক ও সম্পাদকদের সঙ্গে প্রথম ধাপে মতবিনিময় করে কমিশন।

 

এর আগে, সংস্কার কমিশন একাধিক সাবেক প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন আরএফইডি, পর্যবেক্ষক সংস্থাসহ বিভিন্ন অংশীজনের মতামত নিয়েছে।

 

এছাড়া ২৪ নভেম্বর প্রবাসী বাংলাদেশিদের সঙ্গেও কমিশনের অনলাইনে সংলাপ করার কথা রয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।