Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

সাংবাদিক মিজানুর রহমানের বাবা আর নেই!

admin • 23 Feb 2024, 06:30 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
সাংবাদিক মিজানুর রহমানের বাবা আর নেই!

দ্যা মিরর অব বাংলাদেশ পত্রিকার কুমারখালী প্রতিনিধি মিজানুর রহমান নয়নের বাবা আকমল হোসেন (৬৮) মারা গেছেন ! (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার  ( ২৩ ফেব্রুয়ারী)  বিকেল ৩টার দিকে কুমারখালী উপজেলার যদুবয়রা ইউনিয়নের জোতমোড়া গ্রামে নিজ বাড়িতে  তিরি শেষ নিশ্বাস ত্যাগ করেন ।  তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।

শুক্রবার বাদ এশা জানাজা শেষে আকমল হোসেনকে জোতমোড়া কবর স্থানে দাফন করা হয়েছে। মৃত্যুকালে আকমল হোসেন স্ত্রী ও চার ছেলেসহ বহু স্বজন রেখে গেছেন।

আকমল হোসেনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল মামুন সাগর ও সাধারণ সম্পাদক আবু মনি জুবায়েদসহ সাংবাদিক সংগঠনের নেতারা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।