Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

সাংবাদিক-বীরমুক্তিযোদ্ধা রেজাউল করিম হান্নানের স্মরণে নাগরিক শোক সভা

admin • 10 Dec 2023, 07:39 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
সাংবাদিক-বীরমুক্তিযোদ্ধা রেজাউল করিম হান্নানের স্মরণে নাগরিক শোক সভা

কুষ্টিয়ার কুমারখালীতে স্বাধীনতার প্রথম পতাকা উত্তলনকারী, স্বাধীন বাংলা ছাত্র পরিষদের আহ্বায়ক, কুষ্টিয়ার প্রথম শহীদ মিনারের রূপকার, সাবেক ছাত্রলীগের সভাপতি, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার, কুমারখালী প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, কুমারখালী বণিক সমিতির সাবেক সভাপতি ও প্রবীণ সাংবাদিক বীরমুক্তিযোদ্ধা রেজাউল করিম হান্নানের স্মরণে নাগরিক শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

রোববার (১০ ডিসেম্বর) বিকেলে স্টেশন বাজার সংলগ্ন বঙ্গবন্ধুর ম্যুরাল চত্বরে শোক সভার আয়োজন করে কুমারখালী এলাকাবাসী। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও কুষ্টিয়া -৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ।

 

সাবেক ছাত্র নেতা বীরমুক্তিযোদ্ধা মসলেম উদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন শিক্ষা মন্ত্রণালয়ের অবসর প্রাপ্ত সচিব কাজী আক্তারুজ্জামান, অবঃ কর্নেল শমসের, জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন, বীর মুক্তিযোদ্ধা চাঁদ আলী, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক এ্যাডঃ জয়দেব কুমার বিশ্বাস, এ্যাডঃ শংকর মজুমদার, উপজেলা যুবলীগের সভাপতি হারুন অর রশিদ হারুনসহ প্রমূখ।

 

এসময় নিহতের পরিবারের সদস্যগন ও সূধীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন প্রভাষক আরিফুজ্জামান আরিফ। সভা শেষে দোয়া মাহফিল পরিচালনা করা হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।