Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

সাংবাদিক ফারজানা রুপা ও শাকিল আহমেদ ৪ দিনের রিমান্ডে

admin • 22 Aug 2024, 04:00 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
সাংবাদিক ফারজানা রুপা ও শাকিল আহমেদ ৪ দিনের রিমান্ডে

একাত্তর টেলিভিশন থেকে চাকরিচ্যুত হেড অব নিউজ শাকিল আহমেদ ও প্রিন্সিপাল করেসপনডেন্ট ফারজানা রুপার চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে উত্তরা পূর্ব থানা এলাকায় পোশাককর্মী ফজলুল করিম হত্যা মামলায় তাদের এ রিমান্ড মঞ্জুর করা হয়।

 

বৃহস্পতিবার (২২ আগস্ট) আদালতে হাজির করে তাদের ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আহম্মদ হুমায়ুন কবির তাদের এ রিমান্ড মঞ্জুর করেন।

 

এদিকে বুধবার সকালে শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়। তারা বিদেশে যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে গেলে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদের আটক করে ডিবিতে হস্তান্তর করে।

 

এর আগে গত ৮ আগস্ট একাত্তর টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালকের পক্ষে মুস্তফা আজাদের সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, একাত্তর মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সিদ্ধান্ত ও নির্দেশনা অনুযায়ী, গত ৮ আগস্ট থেকে শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে চাকরি থেকে অব্যাহতি দেয়া হলো।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।