Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে কুমারখালীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

admin • 17 Jun 2023, 04:19 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে কুমারখালীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

জামালপুরে বাংলা নিউজ টোয়েন্টিফোর.কমের সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার প্রতিবাদে এবং খুনিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে কুষ্টিয়ার কুমারখালীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।

 

উপজেলার সর্বস্তরের সাংবাদিকদের উপস্থিতিতে শনিবার ( ১৭ জুন) সকালে বাসস্ট্যান্ড চত্ত্বরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সভায় কুমারখালী প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি বকুল চৌধুরী, কাঙাল হরিনাথ প্রেসক্লাব কেন্দ্রীয় কমিটির সভাপতি কে এম আর শাহীন, বিজয় টিভি প্রতিনিধি তানভীর লিটন, চ্যানেল এস এর উপজেলা প্রতিনিধি মনোয়ার হোসেন, সমকাল পত্রিকার কুমারখালী উপজেলা প্রতিনিধি মিজানুর রহমান নয়ন, বাংলা টিভি প্রতিনিধি মাহাবুব উল আহসান উল্লাস, ভোরের ডাকের প্রতিনিধি মোশাররফ হোসেন,দ্যা ডেইলি মিরর অব বাংলাদেশ পত্রিকার প্রধান প্রতিবেদক মিজানুর রহমান, মোহনা টেলিভিশনের কুমারখালী-খোকসা প্রতিনিধি পার্থ ঘোষ প্রমুখ।  অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাপ্তাহিক অপরাধ অনুসন্ধান পত্রিকার প্রতিনিধি মাহামুদ হাসান।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।