Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয়

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডে বিচার হবে: তথ্য উপদেষ্টা

admin • 18 Aug 2024, 12:08 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডে বিচার হবে: তথ্য উপদেষ্টা

জুলাই গণহত্যার প্রকৃতচিত্র তুলে ধরে তদন্তে সহায়তায়, গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। নতুন করে তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পাবার পর রোববার (১৮ আগস্ট) মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, গণমাধ্যমকে কাজ করতে হবে দল-নিরপেক্ষভাবে। স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের পরিকল্পনা রয়েছে অন্তর্বর্তী সরকারের। এর মাধ্যমে মুক্ত গণমাধ্যম নিশ্চিত করা হবে। স্টেক হোল্ডারদের সাথে এ নিয়ে আলোচনা করবো। তিনি জানান, গণমাধ্যমকর্মী আইন-সহ সংশ্লিষ্ট আইনে সমস্যা থাকলে সেটি সংস্কারের পাশাপাশি সেন্সরবোর্ড পুনর্গঠন করা হবে।

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তথ্য উপদেষ্টা বলেন, সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডে বিচার হবে। তদন্ত করে দ্রুত বিচার নিশ্চিত করা হবে। এক্ষেত্রে মন্ত্রণালয় সহায়তা করবে।

 

মতবিনিময় সভায় শুরুতে সাংবাদিক সহ গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দাড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।