Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

সাংবাদিক তুহিন হত্যার আসামি স্বাধীনের ঘাড়ে ট্যাটু, লেখা ‘ডেঞ্জার

admin • 09 Aug 2025, 02:51 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
সাংবাদিক তুহিন হত্যার আসামি স্বাধীনের ঘাড়ে ট্যাটু, লেখা ‘ডেঞ্জার

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা মামলা অন্যতম আসামি স্বাধীনের ঘাড়ে একটি ট্যাটু আঁকা রয়েছে। সেই ট্যাটুতে ইংরেজিতে লেখা ‘ডেঞ্জার’।

 

গ্রেপ্তারের পর স্বাধীনের একটি ছবি শনিবার দুপুরে গাজীপুরের এক সাংবাদিক তার ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেন। ওই ছবিতে স্বাধীনের ঘাড়ে আঁকা ট্যাটুতে ইংরেজিতে ‘ডেঞ্জার’ লেখা দেখা গেছে।

গত বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ৮টার দিকে গাজীপুর মহানগরের চান্দনা মসজিদ মার্কেট এলাকায় সাংবাদিক তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনার পরদিন শুক্রবার বাসন থানায় মামলা করেন তুহিনের বড় ভাই। মামলায় ২০-২৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়। পর পুলিশ সিসিটিভি ফুটেজে হত্যায় জড়িতদের শনাক্ত করে সাত আসামিকে গ্রেপ্তার করে।

 

তাদের মধ্যে স্বাধীন অন্যতম আসামি। গ্রেপ্তার অন্যরা হলেন— কেটু মিজান, তার স্ত্রী গোলাপী, আলামিন, শাহজালাল, ফয়সাল ও সুমন।

 

এদিজে আজ শনিবার সংবাদ সম্মেলন করে গাজীপুর র‍্যাব-১-এর কম্পানি কমান্ডার এসপি কে এম এ মামুন খান চিশতী জানিয়েছেন, ছিনতাইয়ের ভিডিও ধারণ করায় তুহিনকে হত্যা করা হয় বলে দায় স্বীকার করেছে স্বাধীন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।