Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

সহমত নয়, দ্বিমত প্রকাশের স্বাধীনতা চাই: হাসনাত আব্দুল্লাহ

admin • 26 Apr 2026, 09:19 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
সহমত নয়, দ্বিমত প্রকাশের স্বাধীনতা চাই: হাসনাত আব্দুল্লাহ

ত্রয়োদশ সংসদ প্রতিষ্ঠিত হওয়ার থেকে এখন পর্যন্ত দ্বিমত প্রকাশের কারণে বাসা থেকে তুলে নেয়ার মতো ৯টি ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এমপি হাসনাত আব্দুল্লাহ। রোববার (২৬ এপ্রিল) মত প্রকাশের স্বাধীনতা চেয়ে সংসদে তিনি এমন অভিযোগ তুলে ধরেন। হাসনাত বলেন, যেখানে প্রধানমন্ত্রী নিজে কার্টুন শেয়ার করেছেন, বিভিন্ম স্যাটায়ার ও বিরোধী মত প্রমোট করছেন, সেখানে এই সংসদ গঠিত হওয়ার থেকে আজ পর্যন্ত ৯টি ঘটনা ঘটেছে, যেখানে মত প্রকাশের কারণে বাসা থেকে তুলে আনা হয়েছে। দ্বিমত প্রকাশের স্বাধীনতা চান জানিয়ে তিনি আরও বলেন, মত প্রকাশের স্বাধীনতা আওয়ামী লীগের সময়েও ছিল, সেটা ছিল সহমত প্রকাশের স্বাধীনতা। এখন আমরা দ্বিমত প্রকাশের স্বাধীনতা চাই। এনসিপির এ এমপি আরও বলেন, আমরা আবারও দোষারোপের সাইকেল, একজন আরেকজনকে ট্যাগের সাইকেল, মত দমনের নামে মামলার সাইকেলের দিকে যাচ্ছি। ক্যাম্পাসগুলো অস্থিতিশীল হচ্ছে। মন্ত্রী-হুইপকে সমালোচনা করলে বাসা থেকে তুলে আনা হচ্ছে। হাসনাত সরকারি দলের সমালোচনা করে আরও বলেন, মানবাধিকার কমিশনকে কলাপ্‌স করে দেয়া হয়েছে, পুলিশ সংস্কার অর্ডিন্যান্স বাতিল করে দেয়া হয়েছে। বলা হচ্ছে আরও পুনর্বিবেচনা সাপেক্ষে সংসদে তোলা হবে। কিন্তু সৎ উদ্দেশ্য থাকলে এই অর্ডিন্যান্স সংসদে পাস করে পরে সংস্কার করা যেত।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।