Thursday, 3 September 2026
শিরোনাম
জবস্

সহকারী জজ নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ

admin • 24 Jan 2023, 10:20 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
সহকারী জজ নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ

সহকারী জজ নিয়োগের লক্ষ্যে নেওয়া পঞ্চদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসেস পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। জুডিসিয়াল সার্ভিস কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (জেলা ও দায়রা জজ) শরীফ এ এম রেজা জাকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে (২৪ জানুয়ারী) মঙ্গলবার এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে সাময়িকভাবে উত্তীর্ণ ও মনোনীত ১০৩ প্রার্থীর রোল নম্বর প্রকাশ করা হয়েছে। ঘোষণা অনুযায়ী ১০০ জনকে সুপারিশ করার কথা থাকলেও ১০০তম প্রার্থীর সমান নম্বর আরও ৩ জন পেয়ে যাওয়ায় মোট ১০৩ জনকে মনোনীত করা হয়েছে।

 

পঞ্চদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসেস-এর লিখিত পরীক্ষা গত বছরের ২৭ আগস্ট থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের নিয়ে পরে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পুরো ফলাফল দেখতে এখানে ক্লিক করুন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।