Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

সর্বদলীয় বৈঠকে অংশ নেবে বিএনপি

admin • 16 Jan 2025, 03:59 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
সর্বদলীয় বৈঠকে অংশ নেবে বিএনপি

জুলাই ঘোষণাপত্রের ওপর সব রাজনৈতিক দলের অংশগ্রহণে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে সর্বদলীয় যে বৈঠকের আয়োজন করা হয়েছে, অবশেষে তাতে বিএনপি অংশ নেবে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেল ৪টায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এ বৈঠক শুরু হবে। যা চলবে সন্ধ্যা ৭টা পর্যন্ত।

 

এ তথ্য নিশ্চিত করে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, সংলাপে অংশ নিতে বিএনপি এক প্রতিনিধি যাবেন। এরই মধ্যে বিএনপির স্থায়ী কমিটি সদস্য সালাহউদ্দিন আহমেদ প্রধান উপদেষ্টার ডাকা সর্বদলীয় বৈঠকের উদ্দেশ্যে রওনা দেবেন।

 

সালাহউদ্দিন আহমেদ বলেন, দলের সিদ্ধান্ত অনুযায়ী সর্বদলীয় সভায় আমি যোগ দিচ্ছি।

 

জানা গেছে, জামায়াত, গণতন্ত্র মঞ্চসহ রাজনৈতিক দল ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বৈঠকে উপস্থিত থাকবেন। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ উপদেষ্টা পরিষদের সদস্যরাও বৈঠকে উপস্থিত থাকতে পারেন। গুরুত্বপূর্ণ এই বৈঠকেই স্পষ্ট হতে পারে, কবে ঘোষণাপত্রটি দেয়া হবে।

 

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, সব দলকে এ বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে। ঘোষণাপত্রের একটি খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হয়েছে।

 

গত ৩১ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি ঘোষণাপত্র দেয়ার ঘোষণা দিলেও শেষ পর্যন্ত তা হয়ে ওঠেনি। মূলত বিএনপির বিরোধিতার কারণেই ঘোষণাপত্র দেয়ার ওই কর্মসূচি বাতিল করতে বাধ্য হয় বৈষম্যবিরোধীরা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।