Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

সরকারি হাসপাতালে হাজিরা দিয়ে চেম্বারে রোগী দেখায় চিকিৎসককে তলব

admin • 05 Mar 2026, 02:50 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:

অফিস চলাকালে চেম্বারে রোগী দেখায় শরীয়তপুরের ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের চিকিৎসক ডা. রাজেশ মজুমদারকে শোকজ করেছে স্বাস্থ্য বিভাগ। বৃহস্পতিবার (৫ মার্চ) স্বাস্থ্য বিভাগের শরীয়তপুর জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. হাবিবুর রহমানের সই করা শোকজ ওই চিকিৎসকের কাছে পাঠানো হয়।

 

এতে বলা হয়েছে, গত বুধবার (৪ মার্চ) আপনি হাজিরা খাতায় স্বাক্ষর দিয়ে হাসপাতাল ত্যাগ করেন। সকাল সাড়ে ১০টার দিকে আপনার অফিসের চেম্বারে না বসে আধুনিক সিটি হাসপাতালে আপনার প্রাইভেট চেম্বারে রোগী দেখছিলেন। যা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত সংবাদের মাধ্যমে জানা যায়।

 

আপনার এমন আচরণে হাসপাতালে আসা রোগীদের স্বাস্থ্য সেবা প্রদান ব্যহত হয়। যা সরকারী কর্মচারী (শৃংখলা ও আপিল) বিধিমালা, ২০১৮ বিধির পরিপন্থি।

আপনার বিরুদ্ধে সরকারী কর্মচারী (শৃংখলা ও আপিল) বিধিমালা, ২০১৮ বিধির ৩৯(১) বিধি মোতাবেক কেন চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হবে না, তার জবাব নোটশি পাওয়ার তিন দিনের মধ্যে দাখিলের নির্দেশ দেয়া হলো।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।