Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

সরকারি হাসপাতালে ই-অ্যাপয়েন্টমেন্ট চালু, লাইনে দাঁড়ানোর ভোগান্তি কমবে

admin • 05 May 2026, 03:06 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
সরকারি হাসপাতালে ই-অ্যাপয়েন্টমেন্ট চালু, লাইনে দাঁড়ানোর ভোগান্তি কমবে

ই-অ্যাপয়েন্টমেন্টের ফলে রোগীদের হাসপাতালে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়ানোর ভোগান্তি দূর হবে এবং ঘরে বসেই নির্দিষ্ট সময়ের সিরিয়াল নিশ্চিত করা যাবে। সরকারি হাসপাতালে রোগীদের ভোগান্তি কমাতে এবং ডিজিটাল স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (MIS) ও ব্রিটিশ কাউন্সিলের ই-ফেক্টিভ গভর্ন্যান্স প্রকল্পের যৌথ উদ্যোগে সোমবার (৪ মে) এক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

চারটি হাসপাতালে পাইলট কার্যক্রমের সফলতার পর এখন ধাপে ধাপে দেশব্যাপী এই ই-অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম সম্প্রসারণ করা হচ্ছে। এর মাধ্যমে রোগীরা ঘরে বসেই পছন্দমতো সময়ে আউটডোর টিকিট ও অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন, যা হাসপাতালের ভিড় কমিয়ে সেবা প্রদান প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও দ্রুত করবে।

স্বাস্থ্য অধিদপ্তরের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এই প্রশিক্ষণে উদ্বোধনী বক্তব্য প্রদান করেন অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. ফোয়ারা তাসমিম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব জনাব মো. খোরশেদ আলম, পরিচালক (এমআইএস) ডা. আবু আহম্মদ আল মামুন; প্রকল্পের টিম লিডার আর্সেন স্টেপানিয়ান এবং প্রকল্প কনসালট্যান্ট ও সাবেক পরিচালক (এমআইএস) অধ্যাপক ডা. শাহ আলী আকবর আশরাফী।

ইউরোপীয় ইউনিয়ন, ব্রিটিশ কাউন্সিল এবং ই-গভর্ন্যান্স একাডেমি (eGA)-এর কারিগরি সহায়তায় পরিচালিত #GlobalGateway উদ্যোগের অধীনে এই বিশেষ কর্মসূচিটি বাস্তবায়িত হচ্ছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।