Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

সরকারি প্রটোকল ছাড়া কোটালীপাড়ায় গেলেন শেখ হাসিনা

admin • 08 Dec 2023, 01:55 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
সরকারি প্রটোকল ছাড়া কোটালীপাড়ায় গেলেন শেখ হাসিনা

দুদিনের ব্যক্তিগত সফরের অংশ হিসেবে গোপালগঞ্জের কোটালীপাড়ায় গিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

আজ শুক্রবার সকাল পৌনে ১০টার দিকে টুঙ্গিপাড়া থেকে সড়ক পথে রওনা দিয়ে কোটালীপাড়ায় পৌঁছান সরকার প্রধান।

   

এ সময় নির্বাচন কমিশনের আচরণবিধি মেনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি প্রোটোকল না‌ নিয়ে পতাকাবিহীন ব্যক্তিগত গাড়ি ব্যবহার করেন। গতকাল ঢাকা থেকে গোপালগঞ্জও তিনি সরকারি প্রোটোকল ছাড়া গিয়েছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া।

 

কোটালীপাড়া শেখ হাসিনার নিজ নির্বাচনী এলাকা। সেখানে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন তিনি।

   

গতকাল বৃহস্পতিবার দুদিনের ব্যক্তিগত সফরে টুঙ্গিপাড়া পৌঁছান শেখ হাসিনা। সেখানে পৌঁছে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।